Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গঙ্গা পৃথিবীর প্রাচীন ও দীর্ঘতম নদীগুলোর মধ্যে অন্যতম, যার ভাটির প্রবাহ নলিনী, পদ্মা এবং পদ্মাবতী নামে পরিচিত। পৌরাণিক এই নদীর তীর্থ মাহাত্ম্য ভারতবর্ষে অপরিসীম এবং এর তীরে গড়ে উঠেছে উন্নত মানব বসতি। নীলনদ, ইউফ্রেটিস, তাইগ্রিস ও সিন্ধু নদের তীরে গড়ে ওঠা সভ্যতার সঙ্গে গাঙ্গেয় সভ্যতার তুলনা করেছেন লেখক মাহবুব সিদ্দিকী। গঙ্গা বা পদ্মা অববাহিকা পললযুক্ত উর্বর মৃত্তিকা দ্বারা গঠিত, যা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ জনপদ।
গঙ্গার অসংখ্য উপনদী রয়েছে, তবে ব্রহ্মপুত্রের মতো এত বেশি নয়। পৃথিবীর বৃহৎ দুটি নদ আমাজান ও ব্রহ্মপুত্র হাজার হাজার কিলোমিটার পথ চলার সময় সর্বাধিক উপনদ-নদী ধারণ করেছে। নদীভিত্তিক সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য এই বইটি তথ্যবহুল। ভূগোল, ইতিহাস ও পরিবেশ সম্পর্কে আগ্রহীদের কাছেও এটি একটি মূল্যবান গ্রন্থ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840416400 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |