বাংলাদেশের মুক্তিযুদ্ধ: সুন্দরবন সাব সেক্টর
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্বের সমকালীন ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক অতি বিরল ঘটনা, যেখানে রক্তঝরা একাত্তরের এই জনপদ জ্বলে উঠেছিল শৃঙ্খল ভাঙার আগুনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং স্বাধীনতাকামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। কোনো সামরিক পরিকল্পনা, প্রশিক্ষিত জনবল বা অস্ত্রশস্ত্র ছাড়াই গড়ে উঠেছিল এক অপরাজেয় বাহিনী-মুক্তিবাহিনী, যাদের নেতৃত্বে পুরো জাতি হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এদেশীয় কিছু কুলাঙ্গার ব্যতীত সবাই এই প্রতিরোধযুদ্ধে সামিল হয়েছিলেন।
সুন্দরবন সাব-সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা ছিলেন এই প্রতিরোধযুদ্ধের এক উল্লেখযোগ্য অংশ, যাঁদের আত্মত্যাগের কথা সমগ্র জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কেউ বিজয়ীর বেশে ঘরে ফিরেছেন, কেউ কেউ দিয়েছেন শরীরের শেষ রক্তবিন্দু যুদ্ধক্ষেত্রে। ড. শেখ গাউস মিয়ার এই গ্রন্থে সুন্দরবন সাব সেক্টর ও বাগেরহাটের রফিক বাহিনীর বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। বিজয়ের অন্যতম অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে ইতিহাসের পৃষ্ঠায় স্থান করে নেওয়া এই বীরদের কথা জানতে পারবেন পাঠক।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 2nd Print, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840432431 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 245 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |