অপারেশন জয়বাংলা

by মঞ্জু সরকার

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

312৳400৳Save 88৳ (22%)
Qty
Wishlist
Share

জয় বাংলা' শুধু একটি স্লোগান নয়, একাত্তরে মুক্তিকামী বাঙালি জাতিসত্তার পরিচয় ও সংগ্রামী চেতনার বিস্ফোরকধ্বনি। সেই ধ্বনি ও তার পরিণতিকে ব্যবচ্ছেদ করে দেখানো দশটি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে 'অপারেশন জয়বাংলা' গ্রন্থের পরিবর্ধিত ও পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ। লেখক মঞ্জু সরকার নিজেকে মুক্তিযুদ্ধের চেতনার ফসল হিসেবে মনে করেন, তাই তাঁর গল্পগুলো মুক্তিযুদ্ধকালীন সময় ও ঘটনার মধ্যে শেষ হয়ে যায় না। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত হয় মুক্তিযুদ্ধের অর্জন ও স্বাধীনতার প্রকৃত স্বরূপ।

স্বাধীনতা-পরবর্তী সমাজবাস্তবতায় পা রেখে লেখক একাত্তরের মুক্তিযুদ্ধের দিকে ফিরে তাকান। প্রত্যক্ষ অভিজ্ঞতার চাপে কতিপয় মুক্তিযোদ্ধার অন্তরঙ্গ জীবনকাহিনি হয়ে ওঠে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের শৈল্পিক দলিল। মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের জন্য এই গল্পসংকলনটি অপরিহার্য। লেখকের বাস্তব অভিজ্ঞতা ও শৈল্পিক উপস্থাপনা বইটিকে করেছে অনন্য।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:1st Published, 1998
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9844014530
পৃষ্ঠা সংখ্যা:104
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all