রবীন্দ্র আমি আর তুমি
by মমতাজ লতিফ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মমতাজ লতিফের 'রবীন্দ্র আমি আর তুমি' একটি ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রপাঠের বই। লেখকের ভাষায় এই ছোট রচনাটি গঙ্গাজলে গঙ্গাপুজোর মতো পবিত্র এক আয়োজন। বহুদিন আগে কেনা রবীন্দ্র রচনাবলী পড়া ছিল তার প্রধান কাজ, কিন্তু দিনগুলো তরতর করে পেরিয়ে যাচ্ছিল। একদিন রৌদ্রোজ্জ্বল বারান্দায় ফুলের টবে পানি দিতে দিতে তার মনে পড়ে গেল রবি আর নতুন বৌঠানের ছাদের বাগানের কথা। হঠাৎ রবীন্দ্রনাথ যেন মুচকি হেসে বলে উঠলেন, লিখে ফেলো।
এই বইয়ে লেখক রবীন্দ্রনাথের সাথে এক কথোপকথন শুরু করেছেন, যা কেন্দ্রীভূত রবীন্দ্রনাথের বিশেষ পর্বের বিশেষ কবিতা ও গ্রন্থকে। সঙ্গে অবশ্যম্ভাবীভাবে উঠে এসেছে নতুন বৌঠান কাদম্বরী দেবীর প্রসঙ্গও। রবীন্দ্রনাথ উপনিষদ থেকে যেসব বাণী নিজের জীবনে ব্যবহার করতেন, সেসব বাণীর ব্যাখ্যাও জানতে চেয়েছেন লেখক। রবীন্দ্র ও কাদম্বরী বৌঠানের ব্যক্তিগত বিষয় নিয়েও তারা কথা বলেছেন, তবে একটি সুরুচির সীমারেখা মেনে এবং কোনোভাবেই দুই বিশ্বখ্যাত মানুষের সম্মান ক্ষুণ্ন না করে। এটি রবীন্দ্রনাথকে নতুন রূপে জানার এক অনন্য প্রয়াস।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840419265 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |