সংকট : জীবনে ও মননে
by আহমদ শরীফ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আহমদ শরীফের 'সংকট : জীবনে ও মননে' বইটি বিংশ শতকের ক্ষয়িষ্ণু মানবিকতার এক গভীর বিশ্লেষণ। সোভিয়েত রাশিয়া ও চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থা দেখে শোষিত, বঞ্চিত, নিরন্ন গণমানুষ ভাত-কাপড়ের ন্যূনতম মানবিক অধিকার প্রাপ্তি নিয়ে আশান্বিত হয়েছিল। তারা মনে করেছিল, এ কেবল সময়ের ব্যাপার, বিশ্বময় শোষিত-বঞ্চিত মানুষের মুক্তি ঘটবেই।
কিন্তু পূর্ব ইউরোপ ও সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক ব্যবস্থার আকস্মিক বিপর্য় সব প্রত্যাশা ভেঙে দেয়। শুনে শেখা, শুনে আশ্বস্ত হওয়া, শুনে সমাজবাদী হওয়া গুরুবাদী, অজ্ঞ, উৎসাহী কমিউনিস্টরা এই বিপর্যয়ে নিরাশা-হতাশায় নিমজ্জিত হয়। ভুল মতাদর্শ সমর্থন ও অনুসরণের জন্য তারা লজ্জিত ও অনুশোচনায় মর্মাহত হয়। কাস্তে-হাতুড়ি অঙ্কিত পতাকা বর্জন এবং সংগঠনগুলোর নাম পরিবর্তনের মাধ্যমে তারা যেন স্বস্তি খুঁজতে চেয়েছিল।
বামপন্থী আদর্শের সংকট ও তার প্রভাব নিয়ে চিন্তাশীল পাঠকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। আহমদ শরীফের তীক্ষ্ণ বিশ্লেষণী দৃষ্টি এ বইকে দিয়েছে ভিন্ন মাত্রা।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2015 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840417414 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 142 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |