চলচ্চিত্র ও জাতীয় মুক্তি
by আলমগীর কবির
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে জহির রায়হানের পর যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়, তা হলো আলমগীর কবির (১৯৩৭-১৯৮৯)। তাঁর সাধনা শুধু চলচ্চিত্র পরিচালনা বা সংসদ আন্দোলন সংগঠনে সীমাবদ্ধ ছিল না; সাংবাদিক, ইতিহাসকার ও চিত্রসমালোচক হিসেবেও তাঁর কীর্তি অসামান্য। ১৯৬০ দশক থেকে ১৯৮৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তাঁর অবিচল কর্মযজ্ঞের আমলনামা হলো 'আলমগীর কবির রচনা সংগ্রহ' গ্রন্থমালা। 'চলচ্চিত্র ও জাতীয় মুক্তি' এই গ্রন্থমালার প্রথম খণ্ড মাত্র।
এই খণ্ডে সংকলিত রচনাবলির প্রধান লক্ষ্য পরাধীন দেশের জাতীয় মুক্তি এবং নিপীড়িত জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক বিকাশের স্বপ্ন। আলমগীর কবির একদিকে জাতীয় মুক্তিসংগ্রামের আলোকে বাংলাদেশের চলচ্চিত্রকে দেখেছেন, অন্যদিকে চলচ্চিত্রের মধ্য দিয়ে বাঙালির মুক্তিসংগ্রামকেও প্রত্যক্ষ করতে চেয়েছেন। প্রবন্ধ, নিবন্ধ, বক্তৃতা, বিবৃতি ও সাক্ষাৎকার মিলিয়ে মোট ৪৫টি রচনার সংকলন এই বইটি চলচ্চিত্র ও রাজনীতি বিষয়ে আগ্রহী পাঠকদের জন্য অপরিহার্য।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840420704 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 419 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |