স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অধ্যাপক রফিকুল ইসলামের 'স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়' গ্রন্থে বিশ শতকের তৃতীয় দশকে পূর্ববাংলার ঐতিহ্যবাহী ঢাকা নগরীতে আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস ও তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত এই অঞ্চলের সব ধরনের রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রন্থে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন, সাম্প্রদায়িক সংঘাত, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্রভাষা আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন ও তার সুদূরপ্রসারী প্রভাব, পাকিস্তানি সামরিক স্বৈরাচার, ঊনসত্তরের গণআন্দোলন, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।
মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবী নিধনের ঘটনাও এই গ্রন্থে স্থান পেয়েছে। ঐতিহাসিক ঘটনাবলি ও চরিত্রের নির্ভরযোগ্য বিবরণ দিয়ে লেখক মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মাণে এক গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ উপহার দিয়েছেন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840418435 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 184 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |