কম্পিউটার প্রযুক্তি একুশ শতক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোস্তাফা জব্বারের 'কম্পিউটার প্রযুক্তি একুশ শতক' তার জনপ্রিয় 'একুশ শতক' কলামের সংকলন। দৈনিক জনকণ্ঠে প্রতি রোববার প্রকাশিত এই কলাম ছাড়াও দৈনিক জুগান্তর, মুক্তকন্ঠ, মাসিক কম্পিউটার জগত, সাকো, কম্পিউটার বিচিত্রা ও টেকনোলজি টুডেতে তিনি তথ্যপ্রযুক্তি নিয়ে নিয়মিত লেখেন। আঠারো বছরের লেখালেখি থেকে সর্বসাম্প্রতিক ও সময়োত্তীর্ণ নিবন্ধগুলো বাছাই করে সংকলিত হয়েছে এই বইটি।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে বিশ্লেষণধর্মী এসব লেখায় উঠে এসেছে ক্ষমতাসীন সরকারের তথ্যপ্রযুক্তি কর্মকাণ্ড, ব্যর্থতা ও দুর্নীতি, এই খাতের ব্যবসায়ী, ব্যক্তি ও বাণিজ্য সংগঠনগুলোর ভূমিকা। সিনেমার ডিজিটাল যাত্রা নিয়ে এমন একটি নিবন্ধও আছে, যা অন্য কোথাও আলোচিত হয়নি। মোবাইল প্রযুক্তিসহ ডিজিটাল লাইফ স্টাইলের ভবিষ্যৎ নিয়ে রয়েছে যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ।
এক শিশু এক কম্পিউটার, স্মার্ট ফোন, ডিজিটাল লাইফ স্টাইল, আইসিটি দুর্নীতি, জ্ঞানভিত্তিক সমাজ প্রভৃতি বিষয়ের প্রবন্ধগুলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। প্রযুক্তি নিয়ে চিন্তাশীল পাঠকদের জন্য এই বই অত্যন্ত প্রাসঙ্গিক।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2006 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844019362 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 152 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |