সোনালি ডানার চিল
Categories
কপি বেছে নিন
156৳200৳Save 44৳ (22%)
Qty
Wishlist
Share
সুধাংশু শেখর বিশ্বাসের স্মৃতিগল্প 'সোনালি ডানার চিল' তৃতীয় পর্বে এসে পৌঁছেছে। প্রথম দুটি পর্বে ছিল লেখকের রঙিন শৈশব আর কৈশোরের গল্প। এবারের পর্বে উঠে এসেছে কৈশোর পেরিয়ে যৌবনের শুরুতে তার কঠিন সংগ্রামের দিনগুলো।
বাবা জেলে থাকেন, মা আর আট ভাইবোন নিয়ে বিশাল সংসার। আয় নেই, রোজগার নেই। পড়াশোনা ছেড়ে দিয়ে মুদি দোকানে কাজ, টিউশনি, পত্রিকায় চাকরি, ছাত্র রাজনীতি, খেলাধুলা, সংগঠন করা। সবকিছু মিলিয়ে আবার পড়াশোনা শুরু, বিসিএস দিয়ে চাকরিতে যোগদান। সব বাধা পেরিয়ে জীবনকে জয় করার এক অদম্য গল্প এটি। লেখক এই প্রজন্মের তরুণদের কাছে নিজের সেই দিনগুলোর কথা শোনাতে চেয়েছেন। ছোট ছোট গল্পের মতো সহজ ভাষায় লেখা স্মৃতিগুলো পড়ে পাঠক যেমন আনন্দ পাবেন, তেমনি পাবেন সাহস আর অনুপ্রেরণা। তিন প্রজন্মের মধ্যে গড়ে উঠবে এক অদৃশ্য বন্ধন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840420346 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |