শ্রমণ দিনের যাপন
by দিদার মালেকী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দিদার মালেকীর 'শ্রমণ দিনের যাপন' গ্রন্থে বাংলার নানা জনপদের লোকায়ত সংস্কৃতির বহুবিচিত্র উপাদান ফুটে উঠেছে। ইতিহাস, সাহিত্য, শিল্পকলা, রাজনীতি, ধর্মসহ আঞ্চলিক জীবনধারার লৌকিক রূপ বিভিন্ন প্রেক্ষিতে তাৎপর্যবহ। জনজীবনের মাধুর্যমণ্ডিত ঐশ্বর্য বাংলার নানা জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এসব জনপদের সমাজ, সংস্কৃতি ও পুরাতনী আচারের দেখা মিলবে এই বইয়ে। নিম্নবর্গীয় মানুষের জীবনাচারে 'জীবন' কতটা মূর্ত হয়ে আছে তারও পরিচয় মেলে।
উচ্চাঙ্গ সাহিত্য-শিল্পের ভাষা সহজে বোধগম্য নয়, ধ্রুপদী ঘরানার ভাষা অস্পষ্ট থাকলেও তার মাঝে এক ধরনের উঁচু মানের মায়া থাকে। সেই মায়া প্রাণস্পর্শ করতে পারে, সেই মায়ায় মগ্ন হয়ে রস আস্বাদন করতে হয়। এই গ্রন্থে দেখা যায়, মানুষই সেই উচ্চাঙ্গের শিল্প। যারা বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের গভীরতা উপলব্ধি করতে চান, তাদের জন্য এই বই বিশেষ তাৎপর্যপূর্ণ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840426225 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 48 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |