মারুফ রসূলের উপন্যাস 'রুদ্রপ্রহর' যেন এক দীর্ঘ পথের গল্প, যে পথে হাঁটছে মানুষ, চারপাশের সবকিছু স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। অথচ ভেতরে ভেতরে ধ্বসে যাচ্ছে স্বপ্ন, প্রতিদিন রক্তক্ষরণে দুর্বল হচ্ছে হৃদয়। সাতচল্লিশ থেকে শুরু হয়ে এই ইতিহাসের সরণি ধরে আমরা এগিয়ে চলেছি, এখনও থামিনি। কারও পায়ে ক্ষত, কারও বা আরামের জুতা। সময়ের বিশাল ক্যানভাসে জীবনের করুণ ছবি দেখছি প্রতিদিন, আর সেই ছবিটাই রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য। আয়নায় নিজেদের ক্লান্ত মুখ দেখতে দেখতে আমরা কি সত্যিই হেরে যাচ্ছি? এই প্রশ্নকে কেন্দ্র করেই এত দীর্ঘ এই উপন্যাস। শিল্প এখানে যুদ্ধের হাতিয়ার, মানুষের জন্য, মানুষের রাজনীতির জন্য। 'ছায়াপথিকের বাতিঘর'-এর মতো এখানেও উচ্চারিত হয়েছে মানুষের জাগ্রত সত্তা। ইতিহাসের কোন জায়গায় আমাদের আজকের বিচ্যুতি? আমরা কতটুকু হারিয়ে যাচ্ছি নিজের অস্তিত্ব থেকে? 'রুদ্রপ্রহর' সেই হারিয়ে যাওয়া, আবার শেকড়ের কাছে ফিরে আসা মানুষেরই গল্প।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম, ২০১৫ |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 800 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।