মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মঈনুল আহসান সাবেরের 'মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র' তাঁর সাহিত্যকর্মের একটি গুরুত্বপূর্ণ সংকলন। সাবেরের লেখা বাস্তবতার ছবি আঁকে, কিন্তু সেই আঁকার মধ্য দিয়ে ইতিহাস, সমাজ ও প্রাত্যহিক জীবনের প্রতিটি শক্তিবিন্দুকে একত্র করে। তাঁর আখ্যান কখনো খণ্ডিত নয়, বরং এক পূর্বাপর সম্পর্কিত, ইতিহাসের ক্রমবিবর্তনে জারিত চলমান গল্প, যা আশা-নিরাশা ও ভালোবাসার চিহ্ন ধারণ করে।
তিনি গতানুগতিক ধাঁচের লেখক নন, স্পষ্টতই নিরীক্ষাধর্মী ও বহুমুখী। তাঁর কাহিনি শুধু ঘটনা বলে না, কাহিনিকে অতিক্রম করে আরও গভীর এক বোধের সন্ধান দেয়। লেখায় নিজের কোনো মত বা সমাধান তিনি চাপিয়ে দেন না, কারো পক্ষ নেন না, শুধু জানিয়ে যান চারপাশকে। শিল্পীর প্রয়োজনীয় নির্লিপ্তি বজায় রেখে নিজের সৃষ্টির পেছনে তৃতীয় ব্যক্তি হয়ে থাকার আশ্চর্য ক্ষমতা তাঁর আছে। মুক্তিযুদ্ধভিত্তিক এই লেখাগুলোতেও সেই একই গুণাবলি প্রযোজ্য।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840424894 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 620 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |