মুক্তিযুদ্ধ-সমগ্র
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসের সশস্ত্র সংগ্রামে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করে। এই যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং আড়াই লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। দেশদ্রোহীদের বাদ দিলে সব শ্রেণি ও পেশার মানুষ অংশ নিয়েছিল এই সংগ্রামে। শহীদজায়া পান্না কায়সারের জীবনেও মুক্তিযুদ্ধ গভীর প্রভাব ফেলেছিল। যুদ্ধকালীন ও পরবর্তী সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি তার উপন্যাসের উপজীব্য করেছেন। 'মুক্তিযুদ্ধ-সমগ্র' গ্রন্থে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত পান্না কায়সারের পাঁচটি বই একত্রে প্রকাশিত হয়েছে। মর্মস্পর্শী ভাষায় বর্ণিত এসব অভিজ্ঞতা নতুন প্রজন্মের পাঠকদের মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ করবে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840423989 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 788 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |