কাদা মাটির জ্যোৎস্না
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
২০১০ এবং ২০১১ সালে লেখা ছোটগল্প নিয়ে সংকলন 'কাদা মাটির জ্যোৎস্না'। হাসনাত আবদুল হাইয়ের এই গল্পগুলোর পটভূমি শহর ও গ্রাম উভয়ই। সমাজের প্রায় সব শ্রেণির মানুষেরা এখানে চরিত্র হিসেবে উপস্থিত। সাধারণ ঘটনা আর আটপৌরে জীবনকেই লেখক অসাধারণ করে তুলেছেন, যোগ করেছেন মহাকাব্যের ব্যঞ্জনা। লোকজ মেলা ও মুক্তিযুদ্ধ একাধিক গল্পের বিষয়, যা লেখকের ঐতিহ্যচেতনা ও দায়বদ্ধতার পরিচয় দেয়।
হাসনাত আবদুল হাই শুধু বিষয়বৈচিত্র্যের জন্যই নন, আঙ্গিকের অভিনবত্বের কারণেও নজর কাড়েন। তার গল্প বলার ভঙ্গি ব্যতিক্রমী; সহজ ভাষায় লেখা হলেও শেষ করে পাঠককে কিছুক্ষণ ভাবতে হয়। পরিণত বয়সেও তরতাজা মনে গল্প লেখার কারণে তাকে চিরনবীন গল্পকার বলেই মানতে হয়। ১৯৫৮ সালে ছোটগল্প দিয়ে সাহিত্যচর্চা শুরু করা এই লেখক এখনও এ শাখায় উল্লেখযোগ্যভাবে সক্রিয়, বিভিন্ন দৈনিক ও সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2012 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840414505 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |