হাসনাত আবদুল হাই রচনাবলি-৪
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাসনাত আবদুল হাইয়ের 'হাসনাত আবদুল হাই রচনাবলি-৪' গ্রন্থে সংকলিত হয়েছে তাঁর নানাবিধ রচনা। গল্প, উপন্যাস, জীবনোপন্যাস ও ভ্রমণকথায় তিনি জীবনের নানা দিক উদ্ভাসিত করেছেন। মানুষ এবং তার মনোজগৎ, সেই সঙ্গে সমকালীন রাজনীতি তাঁর লেখার কেন্দ্রবিন্দু। উচ্চবিত্ত সমাজ থেকে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত তাঁর আগ্রহের সীমানা বিস্তৃত।
উন্নয়ন সংস্থাগুলোর দর্শন ও কর্মপদ্ধতি, বৈশ্বিক রাজনীতির মিথস্ক্রিয়া কীভাবে আমাদের অভ্যন্তরীণ রাজনীতি ও সংস্কৃতিতে প্রভাব ফেলে, তা-ও তিনি বিভিন্ন রচনায় দেখিয়েছেন। গত শতাব্দীর তিন ভুবনের তিনজন ব্যক্তিত্বকে নিয়ে তিনি রচনা করেছেন অসাধারণ ট্রিলজি জীবনোপন্যাস। ভাষিক চাতুর্য এড়িয়ে নিজস্ব গদ্যে তিনি লিখেছেন তার সময়ের সাতকাহন। বাংলা কথাসাহিত্যে হাসনাত আবদুল হাই এক উজ্জ্বল নক্ষত্র, যাঁর রচনা অগ্রসর পাঠককে আন্দোলিত করেছে।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840422616 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 648 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |