একাত্তরের ঐতিহাসিক মার্চ শতপ্রবন্ধ
by আবদুল গাফফার চৌধুরী(সম্পাদক), মোনায়েম সরকার(সম্পাদক), সৈয়দ জাহিদ হাসান(সম্পাদক)
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
একাত্তরের ঐতিহাসিক মার্চ শতপ্রবন্ধ' সংকলনে মার্চ মাসকে কেন্দ্র করে একশটি তাৎপর্যপূর্ণ প্রবন্ধ স্থান পেয়েছে। বাঙালি জাতির জীবনে এই মাসের গুরুত্ব অপরিসীম। ২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন, ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ গণহত্যার পর ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা, সবকিছুই ঘটেছে এই মাসে।
সংকলনের প্রবন্ধগুলোতে প্রবীণ-নবীন লেখক ও গবেষকরা মার্চের ঘটনাবলি নিয়ে নানামুখী বিশ্লেষণ করেছেন। ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম থেকে শুরু করে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের প্রেক্ষাপট পর্যন্ত বিস্তৃত এই লেখাগুলো পাঠককে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা দেবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আগ্রহী যে কারো জন্য এই সংকলন অপরিহার্য।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840425532 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 528 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |