Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফারহানা জামানের 'স্মার্টফোন আসক্তি' বইটি বর্তমান সময়ের সবচেয়ে উদ্বেগজনক সমস্যাগুলোর একটি নিয়ে আলোচনা করে। "Definition of Questionnaire জানার জন্য ফোনটা হাতে নিয়ে এক ঘণ্টা ধরে ফেসবুকে সময় কাটাচ্ছি" - বিশ্ববিদ্যালয়গামী এক ছাত্রীর এই ফেসবুক স্ট্যাটাস থেকেই বোঝা যায়, স্মার্টফোন আসক্তি শিক্ষার্থীদের জীবনে কতটা মারাত্মক প্রভাব ফেলছে। কোভিড-১৯ অতিমারির সময় অনলাইন ক্লাসরুম শিক্ষাব্যবস্থাকে সচল রাখলেও, স্মার্টফোনের এই অনুষঙ্গই অনেক শিক্ষার্থীকে টেনে নিয়েছে অন্ধকারের দিকে।
বইটিতে স্মার্টফোন আসক্তির কারণ ও লক্ষণগুলো চিহ্নিত করা হয়েছে, পাশাপাশি এর সাথে সম্পর্কিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি নিয়েও রয়েছে গবেষণাধর্মী আলোচনা। স্মার্টফোন আসক্তি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত রোগ না হলেও, এর ক্ষতিকর প্রভাব বেশ স্পষ্ট। বইটিতে আসক্তি মাপার স্কেল ও স্কোরিং পদ্ধতিও দেওয়া আছে, যার সাহায্যে পাঠক নিজেই মেপে নিতে পারবেন তাঁর আসক্তির মাত্রা।
মজার বিষয় হলো, অনেক ক্ষেত্রে মা-বাবাই অজান্তে সন্তানের স্মার্টফোন আসক্তির কারণ হয়ে ওঠেন। এই বিষয়ে সচেতনতা তৈরিতে পত্রিকার উদ্ধৃতি ও তত্ত্বভিত্তিক বিশ্লেষণ বইটিতে নতুন মাত্রা যোগ করেছে। ভোগবাদী সমাজ বিস্তারে স্মার্টফোনের ভূমিকা, সাথে আসক্তি থেকে মুক্তির উপায় ও কৌশল নিয়ে বইটির শেষভাগে দেওয়া হয়েছে কিছু বাস্তবসম্মত প্রস্তাবনা।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840431465 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 136 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |