195৳250৳Save 55৳ (22%)
Qty
1
Wishlist
Share

নূরুদ্দিন জাহাঙ্গীরের 'জাল থেকে জালে' উপন্যাসটি জলনির্ভর প্রান্তিক জনজীবনের এক শক্তিশালী উপাখ্যান। বাঙালির জীবন ও সংস্কৃতির সঙ্গে জেলেদের সম্পর্ক যেমন নিবিড়, তেমনি নদী-খাল-বিলের ওপর তাদের জীবনও নির্ভরশীল। কিন্তু প্রাকৃতিক জলাশয় সংকুচিত হওয়ার পাশাপাশি রাজনৈতিক কারণেও আজ হুমকির মুখে তাদের ঐতিহ্যবাহী জীবনধারা। কীভাবে নতুন পুঁজি আর ক্ষমতা কৌশলে এই জনগোষ্ঠীকে শোষণের জালে আটকে ফেলে, তা এই উপন্যাসের মূল প্রতিপাদ্য।

লেখক দক্ষতার সঙ্গে দেখিয়েছেন, কীভাবে খেটে খাওয়া মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্বও শ্রেণিগত অবস্থান বদলে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়। জেলেজীবন নিয়ে বাংলা সাহিত্যে আগেও লেখা হয়েছে, কিন্তু 'জাল থেকে জালে' ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রগতিশীল বাংলা সাহিত্যে এটি একটি উল্লেখযোগ্য সংযোজন, যা পাঠকের চিন্তার খোরাক জোগাবে।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:১ম প্রকাশ, ২০২০
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789840417933
পৃষ্ঠা সংখ্যা:102
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

সমকালীন উপন্যাস এর আরও বই

See all

নূরুদ্দিন জাহাঙ্গীর এর আরও বই

More Categories

See all

আগামী প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all