শনিবারের গল্প
by আবদুল লতিফ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবদুল লতিফের 'শনিবারের গল্প' শুরু হয় ঈদের ছুটিতে এক বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হওয়ার মধ্য দিয়ে। কুশল বিনিময়ের পরপরই বন্ধুটি জানান, প্রতি শনিবার ফেসবুকে লেখাগুলো তিনি পড়তেন, প্রথম দিকে ভালো লাগত। কিন্তু এখন মনে হয় লেখক নিজের বিদ্যে জাহির করার অপচেষ্টায় মেতেছেন, তাই আর তেমন ভালো লাগে না।
অন্তরঙ্গ বন্ধুর ঠোঁটকাটা স্বভাব জানা থাকায় লেখক মাইন্ড করেননি, তবে একটু দমে গিয়ে প্রশ্ন করেন, তাহলে কি লেখা বন্ধ করে দেবেন? বন্ধুটি বলেন, লিখবেন না কেন, লিখুন। কিন্তু এমন কিছু লিখুন, যা পড়লে মজা পাওয়া যায়। এই ছোট্ট ঘটনার গল্প থেকেই বইটির ভেতরের গল্পগুলোর সুর ও মেজাজের আভাস পাওয়া যায়।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840420926 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 78 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |