Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোশাহিদা সুলতানা ঋতুর 'লবণপানি' উপন্যাসটি দোযখের সিংহদুয়ারের মতো খুলে যাওয়া সুইসগেটের গল্প দিয়ে শুরু হয়। সেই গেট দিয়ে শুধু লবণপানি নয়, প্রবেশ করে লোভ, হিংসা আর অবিশ্বাসও। মুনাফার লোভ দূরবর্তী গ্রাম সুন্দরপুরকেও স্পর্শ করে, আর ধীরে ধীরে বদলে যায় সনাতন এক গ্রামসমাজের চরিত্র। নোনা জলের প্রভাবে সুন্দরপুরের মাটি লবণাক্ত হয়ে ওঠে, পরিবেশ হয় বিরান, মানুষ হয়ে পড়ে বিচ্ছিন্ন।
বিচ্ছিন্ন মানুষেরা ক্রমে রোষে ফুঁসে ওঠে বর্ষার বন্যার মতো। আসে প্রেম, প্রতারণা; বাঁধে লড়াই, ঝরে রক্ত। মুনাফার পেছনে ছুটতে থাকা দানব আর প্রকৃতির কাছাকাছি থাকা মানুষের দ্বন্দ্বের এক ধ্রুপদী উদাহরণ হয়ে ওঠে এই উপন্যাস। গ্রামের পাশের ভদ্রা নদীর জোয়ার-ভাটার মতোই অনিশ্চয়তার দিকে এগিয়ে চলে কাহিনি। সরলতা দিয়ে শুরু হয়ে শেষ পর্যন্ত দাঁড় করায় এক গভীর উপলব্ধির সামনে—জীবন শেষ পর্যন্ত রাজনৈতিক।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2014 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840416172 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 135 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |