গণপরিষদ থেকে নবম জাতীয় সংসদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কর্নেল শওকত আলীর 'গণপরিষদ থেকে নবম জাতীয় সংসদ' বাংলাদেশের আইন পরিষদের ইতিহাসের এক মূল্যবান প্রামাণ্য দলিল। জাতীয় সংসদে ছয়বার নির্বাচিত এই সংসদ সদস্যের বাছাইকৃত বক্তৃতার সংকলন এই গ্রন্থ। লেখকের দূরদর্শিতা ও দক্ষতায় বক্তৃতার সংকলন হয়েও বইটি বাংলাদেশের আইন পরিষদের একটি সংক্ষিপ্ত ইতিহাসে পরিণত হয়েছে।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে যাঁদের শৌর্য-বীর্য অবদান রেখেছিল, শওকত আলী তাঁদের অন্যতম। বাংলাদেশের জন্ম, পথ হারানো এবং নতুন পথে গৌরবময় অভিযাত্রা, সবই তিনি প্রত্যক্ষ করেছেন। মোট দশটি সংসদের মধ্যে ছয়টিতে তিনি গণমানুষের প্রতিনিধিত্ব করেছেন। গভীর দেশপ্রেম, প্রবল প্রত্যাশা ও নিরন্তর উন্নয়নের স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশের প্রতিটি পদক্ষেপের সাক্ষী ছিলেন।
পাঠক এই বই থেকে যেমন বাংলাদেশের আইন পরিষদের কার্যক্রম সম্পর্কে ধারণা পাবেন, তেমনি জানতে পারবেন দেশের রাজনৈতিক উত্থানপতনের নেপথ্য কাহিনি। একজন জাতীয় বীরের দেশপ্রেম, মনন ও কর্তব্যপরায়ণতার সঙ্গে পরিচিত হওয়ার জন্যও এটি একটি অনন্য পাঠ।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840418428 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 336 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |