শহীদ কাদরী কবি ও কবিতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শহীদ কাদরী কবি ও কবিতা' আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কণ্ঠস্বর শহীদ কাদরীর কবিতাভাষ্য নিয়ে আলোচনা করে। তিরিশোত্তর বাংলা কবিতায়, বিশেষ করে পঞ্চাশ ও ষাট দশকে তিনি বিপুল উচ্চারিত নাম। সুধীন দত্তের মতোই তিনি কম লিখেছেন, এত কম যে তার লেখা খুঁজে নয় বরং আবিষ্কার করে পড়তে হয়।
কাব্য-প্রেমিকদের জন্য তার কবিতার আশ্চর্য, নির্লিপ্ত অথচ রক্তাক্ত ভাববৈচিত্র, বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি, ব্যধির মতো ক্ষত সমৃদ্ধ প্রেমহীন ভালোবাসা, অন্ধকারের ভিতর নির্মিত দীপ্র আলোর জগৎ এক অনন্য অভিজ্ঞতা। আত্মজৈবনিক ও স্বীকারোক্তিমূলক, মনোবিশ্লেষকের মতো অকপট তার কবিতা পাঠককে নিয়ে যায় এই পরিত্রাণহীন গ্রহের ভেতর বিরামহীন আবর্তিত হওয়া ভয়াবহ, হিম রক্তিম, অবয়বহীন এক নির্মোহ জীবনের সঙ্গে।
আবিষ্কারোৎসাহী পাঠকদের জন্য শহীদ কাদরীর কাব্যলোক এক অলীক স্পর্শের অভিজ্ঞতা। তার কবিতার গভীরে প্রবেশের পথ দেখিয়ে দেয় এই বই।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2003 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844017335 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 199 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |