মধ্যযুগের সাহিত্যে সমাজ ও সংস্কৃতির রূপ
by আহমদ শরীফ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আহমদ শরীফের 'মধ্যযুগের সাহিত্যে সমাজ ও সংস্কৃতির রূপ' বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি মাইলফলক। ১৯২১ সালে চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণকারী এই পণ্ডিত ও বিদ্রোহী লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ও পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৫ সালে কলেজ অধ্যাপনার মাধ্যমে পেশাজীবন শুরু করে ১৯৫০-এর দশকের শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দিয়ে একটানা ৩৪ বছর অধ্যাপনা করেন।
ভাববাদ, মানবতাবাদ ও মার্কসবাদের সমন্বয়ে তার চিন্তা-চেতনা গড়ে উঠেছিল। শতাধিক গ্রন্থে তিনি প্রচলিত সমাজ ব্যবস্থা, বিশ্বাস ও সংস্কারকে জোরালো যুক্তিতে প্রত্যাখ্যান করেছেন। পিতৃব্য আবদুল করিম সাহিত্য বিশারদের অনুপ্রেরণায় মধ্যযুগের বাংলা সাহিত্য ও সমাজ নিয়ে তার পাহাড়সম গবেষণা তাকে কিংবদন্তি পণ্ডিতে পরিণত করেছে। উভয় বঙ্গে এই বিষয়ে তিনি ছিলেন অদ্বিতীয়।
বিশ্লেষণাত্মক তথ্য, তত্ত্ব ও যুক্তি সমৃদ্ধ দীর্ঘ ভূমিকার মাধ্যমে মধ্যযুগের সমাজ ও সংস্কৃতির ইতিহাস বাংলাভাষী পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার অসামান্য কীর্তি এই গ্রন্থ। দ্রোহী সমাজ পরিবর্তনকামী ও সাহিত্য গবেষকদের কাছে এটি এখনো অত্যন্ত প্রাসঙ্গিক।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | তৃতীয় মুদ্রণ: সেপ্টেম্বর ২০২৫ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9844018935 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 360 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |