লালন-গুরু সিরাজ সাঁইয়ের গান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সৈয়দ জাহিদ হাসানের 'লালন-গুরু সিরাজ সাঁইয়ের গান' গ্রন্থটি বাউলসম্রাট লালন ফকিরের গুরু সিরাজ সাঁইকে নিয়ে রচিত একটি পূর্ণাঙ্গ গবেষণা। সিরাজ সাঁই প্রধানত 'লালন-গুরু' হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু সম্প্রতি কিছু লালনভক্ত ও স্বঘোষিত গবেষক তাঁর অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, সিরাজ সাঁই লালন ফকিরের কল্পনার সৃষ্টি মাত্র।
লেখক এই ধারণার বিরুদ্ধে যুক্তি দিয়ে দেখিয়েছেন যে, গুরুবাদী সাধন পদ্ধতিতে গুরুহীন সাধনা অসম্ভব। বাউলসাধনা বস্তু ও বাস্তবের সাধনা, অনুমানের নয়। বাংলাদেশে সিরাজ সাঁইকে নিয়ে এতদিন কোনো পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ ছিল না, খণ্ডিত তথ্য ও দায়সারা মন্তব্য ছাড়া তাঁকে কেউ সেভাবে অনুসন্ধান করেনি।
সৈয়দ জাহিদ হাসান নতুন-পুরাতন তথ্য-উপাত্তের ভিত্তিতে সিরাজ সাঁইকে নিয়ে নতুন পাঠ তৈরি করেছেন। সাধক সিরাজ, গুরু সিরাজ ও লোককবি সিরাজকে এই গ্রন্থের মাধ্যমে পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে। বাউল সাহিত্যের ধারায় এটি একটি মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840422364 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 174 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |