শহীদ বুদ্ধিজীবী কোষ
৩২৯ জন শহীদ বুদ্ধিজীবীর নাম-পরিচয় ও মুক্তিযুদ্ধকালীন অবদান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শহীদ বুদ্ধিজীবী কোষ' গ্রন্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণের প্রয়াস নেওয়া হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে শুরু হওয়া হত্যাযজ্ঞে অসংখ্য শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী ও চলচ্চিত্রকার প্রাণ হারান। দেশ স্বাধীন হওয়ার পরেও রাজাকার, আলবদর, আলশামস ও শান্তিবাহিনীর সদস্যরা পেশাজীবীদের হত্যা চালিয়ে যায় ১৯৭২ সালের জানুয়ারি পর্যন্ত। শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা হাজার ছাড়িয়ে গেলেও সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান তাদের সম্পূর্ণ তালিকা তৈরি করতে পারেনি।
বিভিন্ন বই, পত্রপত্রিকা ও নথিপত্র থেকে ৩২৯ জন শহীদ বুদ্ধিজীবীর নাম-পরিচয় ও তাদের মুক্তিযুদ্ধে অবদানের তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে মাত্র ১৬২ জনের ছবি পাওয়া গেছে। এই গ্রন্থে তাদের জীবনবৃত্তান্ত ও শহীদ হওয়ার ঘটনা সংকলিত হয়েছে, যা থেকে মুক্তিযুদ্ধের অনেক অজানা দিক প্রকাশ পায়। শহীদদের জীবন ও চিন্তা আমাদের মনে করিয়ে দেয় তারা কেমন সমাজ ও দেশ চেয়েছিলেন।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840421985 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 478 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |