কপি বেছে নিন
936৳1200৳Save 264৳ (22%)
Qty
Wishlist
Share

ড. খুরশিদ আলম রচিত 'সমাজ গবেষণা পদ্ধতি' বইটি বাংলাদেশের সমাজ গবেষক ও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে লেখা। এতে সমাজ গবেষণার সর্বাধুনিক পদ্ধতিসহ স্বীকৃত সকল পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটিতে কিছু ব্যতিক্রমী বিষয়ও স্থান পেয়েছে, যেমন ভালো গবেষক হওয়ার উপায়, গবেষণার সময় সম্মুখীন হওয়া সমস্যা, গবেষকদের সাধারণ ভুল, সূক্ষ্ম গবেষণা বিষয়ক জ্ঞান এবং আন্তর্জাতিক জার্নালে ফল প্রকাশের কৌশল।

বিদেশি বইয়ের সঙ্গে এ বইয়ের মূল পার্থক্য হলো, সেগুলো তত্ত্বনির্ভর হলেও এতে বাংলাদেশের প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান সংস্করণে নতুন বিষয় সংযোজনের পাশাপাশি পুরোনো বিষয়গুলো পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করা হয়েছে। ফলে সমাজ গবেষকদের জন্য এটি আগের সংস্করণের চেয়ে আরও বেশি কার্যকর।

বইটি বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গেও পাঠকদের কাছে সমাদৃত হয়েছে। সমাজ গবেষণা পদ্ধতি সম্পর্কে পাঠকের কৌতূহল মেটাতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:1st Published, December 2024
কভার:paperback
ভাষা:bangla
ISBN:9789840433063
পৃষ্ঠা সংখ্যা:720
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all