কপি বেছে নিন
468৳600৳Save 132৳ (22%)
Qty
Wishlist
Share

ড. মোহাম্মদ হাননানের গবেষণাগ্রন্থ 'বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস' দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়কে তুলে ধরেছে। ১৮০০ সাল থেকে এ দেশের প্রতিটি বড় আন্দোলনের কেন্দ্রে ছিল ছাত্রসমাজ, কখনো নিয়ামক শক্তি হিসেবে, কখনো প্রভাবিত দল হিসেবে। লেখক দেখিয়েছেন কীভাবে ছাত্র আন্দোলন শিক্ষা-সংক্রান্ত দাবি থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতেও সক্রিয় ভূমিকা রেখেছে। তবে দলীয় রাজনীতির চাপে পড়ে মেরুদণ্ড হারিয়েছে অনেক আন্দোলন, যার চিত্রও এই গ্রন্থে স্পষ্ট।

ব্রিটিশ শাসন, পাকিস্তানি সামরিক শাসন এবং স্বৈরশাসকদের বিরুদ্ধে ছাত্রদের দীপ্ত প্রতিরোধের মহাকাব্যিক ইতিহাস লিপিবদ্ধ করেছেন এই লেখক-গবেষক। দীর্ঘদিন ধরে তিনি ছাত্র আন্দোলনের ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণ করে আসছেন। এ পর্যন্ত এই ধারাবাহিক গবেষণার তেরোটি খণ্ড প্রকাশিত হয়েছে, যার প্রতিটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ সংযোজন।

প্রকাশনী:আগামী প্রকাশনী
ভাষা:bangla
ISBN:9844012027
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all