চক্রবাক
১৯৩৭ সালের কলকাতায় খ্যাতির শিখরে বাঙালির সুরের নবীন দিশারি, বিদ্রোহের প্রথম পুরুষ কাজী নজরুল ইসলাম। ছেড়ে আসা নার্গিসকে আত্মপক্ষ সমর্থন করে তিনি লিখেছিলেন, ‘আমার চক্রবাক নামক কবিতা-পুস্তকের কবিতাগুলো পড়েছ? তোমার বহু অভিযোগের উত্তর পাবে তাতে।’ প্রেমিক ও বিরহী নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘চক্রবাক’-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯২৯ সালের আগস্টে। প্রকাশক ছিলেন গোপালদাস মজুমদার, তাঁর ডি.এম. লাইব্রেরি থেকে বইটি বের হয়। সুরেন্দ্রনাথ মৈত্রকে উৎসর্গ করা হয় এই কাব্যগ্রন্থটি। নজরুল ছিলেন হৃদয়ের কবি, প্রেমের সহচর। জীবনে প্রচুর উত্থান-পতন, বহু প্রেম। সেই প্রেমকে ঘিরে অসংখ্য গান ও কবিতা। দরদী-বেদনার অন্ধকার, প্রেমের ধ্যান আর অতীতের সুখদ স্মৃতির রহস্যময় আত্মপ্রত্যয়ে মেলে ধরা পড়ে বিরাট-প্রাণ কবির পরিচয় ‘চক্রবাক’-এ। প্রেমের চেতনা আর প্রকৃতি-অনুধ্যানের শিল্পিত উপস্থাপনায় তাঁর রোমান্টিক মানসজাত রহস্যবোধ ও বেদনার গৌরবে নন্দিত প্রেমকাতর বিরহী প্রেমিকের আর্তকান্না যেন পথহারা পাখির মতো কেঁদে ফেরে। কুলি থেকে কেরানি, সকল বাঙালির প্রেমপিয়াসী মানস ‘চক্রবাক’-এ পায় না-বলা সব কথার সন্ধান, মন হারানোর সব ব্যথার সান্ত্বনা। প্রেমেই জাগ্রত হয় মানুষের মাঝে শুভবোধ, করুণা আর মমত্ব। ‘চক্রবাক’ সেই প্রেমেরই সাক্ষী।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | ৯ম মুদ্রণ, ২০১৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840415267 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 55 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।