ফরহাদ মজহারের 'সাম্রাজ্যবাদ' বইটি বিশ্বব্যবস্থার আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করেছে। লেখক দীর্ঘদিন ধরে পরাশক্তির আগ্রাসন ও দখলদারি প্রতিরোধে গণশক্তি বিকাশের উপায় নিয়ে লিখছেন। তাঁর মতে, সাম্রাজ্যবাদ ইসলামকে শত্রু গণ্য করে সন্ত্রাসবাদের নামে অনন্ত যুদ্ধ শুরু করেছে, যার লক্ষ্য ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তানের মতো বাংলাদেশও।
বইটিতে সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম, গ্লোবালাইজেশন, পুঁজিতান্ত্রিক বিশ্বায়ন, ফিলিস্তিন-জায়নবাদ বিরোধী লড়াই, ইরাক যুদ্ধ, মৌলবাদের স্বরূপসহ নানা বিষয় আলোচিত হয়েছে। লেখকের মতে, বাংলাদেশের জ্বালানি সম্পদ ও প্রাণবৈচিত্র্যের উপর শকুনের নজর এবং তথাকথিত প্রগতিশীলদের মৌলবাদ-জঙ্গিবাদের ছায়া দেখার প্রবণতা দেশকে বিপদাপন্ন করছে। গণঐক্য সৃষ্টি ও গণপ্রতিরক্ষা নীতির আলোকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই লেখকের মূল লক্ষ্য।
| প্রকাশনী | : | আগামী |
| সংস্করণ | : | 2010 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840403591 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 264 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।