মওলানা আবদুল হামিদ খান ভাসানি

by সৈয়দ আবুল মকসুদ

1014৳1300৳Save 286৳ (22%)
Qty
1
Wishlist
Share

সৈয়দ আবুল মকসুদের 'মওলানা আবদুল হামিদ খান ভাসানি' উপমহাদেশের ব্রিটিশ ঔপনিবেশিকতা বিরোধী আন্দোলনের দীর্ঘতম কর্মজীবনের অধিকারী নেতার জীবনচরিত। ১৯১৭ থেকে ১৯৭৬ সালে মৃত্যু পর্যন্ত প্রায় ৬০ বছর তিনি জাতীয়তাবাদী রাজনীতির মূল স্রোতে ছিলেন। অন্য নেতাদের থেকে তাঁর পার্থক্য ছিল, তিনি অবিচ্ছিন্নভাবে দরিদ্র কৃষক ও খেটে-খাওয়া মানুষের অধিকারের জন্য জমিদার-মহাজনদের বিরুদ্ধে লড়েছেন।

শৈশবে বাবা-মা ও ভাই-বোনদের হারিয়ে সম্পত্তি বেহাত হওয়ায় ছন্নছাড়া জীবনের পথে বেরিয়ে পড়েছিলেন ভাসানী। যৌবনের শুরুতে তিনি পথ খুঁজে পান: দেশের স্বাধীনতা ও শোষিত মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করবেন। ঔপনিবেশিক আমলের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত ছিলেন তিনি এবং পাকিস্তানের রাজনীতিতে ছিলেন সবচেয়ে জনপ্রিয় নেতা, যদিও সব সময় ক্ষমতার বাইরে। ১৯৩০-এর দশকের মাঝামাঝি থেকে মৃত্যুর আগ পর্যন্ত এমন কোনো আন্দোলন ছিল না যার নেতৃত্ব দেননি মওলানা ভাসানী। একাগ্রতা, নিষ্ঠা ও নিরপেক্ষতায় গবেষণালব্ধ এই গ্রন্থটি রাজনৈতিক জীবনচরিত হিসেবে উৎকৃষ্ট উদাহরণ।

প্রকাশনী:আগামী প্রকাশনী
সংস্করণ:১ম সংস্করণ, ২০১৪
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789840616417
পৃষ্ঠা সংখ্যা:848
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

ঐতিহাসিক ব্যক্তিত্ব এর আরও বই

See all

সৈয়দ আবুল মকসুদ এর আরও বই

More Categories

See all

আগামী প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all