বাঁধন- হারা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কাজী নজরুল ইসলামের 'বাঁধন-হারা' বাংলাদেশের জাতীয় কবির প্রথম উপন্যাস। করাচিতে থাকাকালীন তিনি এই পত্রোপন্যাস রচনা শুরু করেন। ১৯২১ সালে মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯২৭ সালে গ্রন্থাকারে বেরিয়ে আসে। নুরু ও মাহবুবা একে অপরকে ভালোবাসে এবং তাদের বিয়ের আয়োজন চলছিল, কিন্তু হঠাৎ নুরু বাড়ি ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেয়।
দেশপ্রেমের তাগিদে নয়, অন্য কোনো কারণে নুরুর এই সিদ্ধান্ত। মাহবুবা, রাবেয়া ও সাহসিকা নামের বাল্যসখীরা চিঠির মাধ্যমে যোগাযোগ রাখে। সাহসিকা তার নামের মতোই সাহসী ও প্রতিবাদী, সে নারীদের ওপর অন্যায়ের বিরুদ্ধে সরব। প্রেম, বন্ধুত্ব ও নারী জাগরণের এই উপন্যাস নজরুলের সাহিত্যকর্মের একটি উল্লেখযোগ্য দলিল।
| প্রকাশনী | : | আগামী প্রকাশনী |
| সংস্করণ | : | জুন ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789840418145 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |