সোনার হরিণের খোঁজে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
শিউলী খন্দকারের 'সোনার হরিণের খোঁজে' গল্পটি শুরু হয়েছে খরায় চৌচির হয়ে যাওয়া এক মরুময় সংসারে। বারো বছরের সংগ্রামী জীবনে দৈবক্রমেই বাবা হতে চলেছে চাঁদমিয়া। গোলপাতায় ছাওয়া জীর্ণ কুটিরে প্রসব বেদনায় লুটোপুটি খাচ্ছে চাঁদনী। পাশের বাড়ির খালা ধাত্রীবিদ্যার সবটুকু জ্ঞান দিয়ে দুটি প্রাণ বাঁচাতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নবজাতকের কান্না শুনে অধীর আগ্রহে দরজায় পায়চারী করছে চাঁদমিয়া। হঠাৎ বাতাসে ভেসে আসে ওয়া ওয়া কান্নার রোল। শিশুটি উচ্চকিত ধ্বনিতে জানান দেয় তার পৃথিবীতে আগমনের কথা। বাবা হতে পেরে গর্বে বুক ভরে ওঠে তার। কিন্তু খানিক পরে খিড়কি খুলে শুকনো মুখে বেরিয়ে আসা ধাত্রীখালার কপালে হতাশার রেখা। নবজাতককে কোলে তুলে দিতে দিতে সে বলে, মনটাকে শক্ত করো বাবা, অনেক কষ্টে তোমার পোলা বাঁচিয়েছি, অনেক বউকে বাঁচাতে পারলাম না।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849254766 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 168 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |