Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তাসলিমা জামান পান্নার 'মাধবীলতা' রোমান্টিক প্রেমের উপন্যাস। এক পা খোড়া মাধবীর জীবন ছিল আঁধারে নিমজ্জিত, যতক্ষণ না তার জীবনে আসে চিত্রশিল্পী জয়ন্ত। জয়ন্তের ভালোবাসা তার জীবনে নিয়ে আসে সোনার প্রভাত। কিন্তু ওদের বিয়েতে বাধ সাধে জয়ন্তের পরিবার। মাধবী তখন পালিয়ে যায় জয়ন্তের কাছ থেকে, নিজ পরিবারের কাছ থেকেও, আশ্রয় নেয় তীর্থভূমি লামায়। বিপর্যস্ত মাধবী কিন্তু মুখ থুবড়ে পড়ে না, বরং কঠোর জীবনসংগ্রামে অবতীর্ণ হয়।
ভাগ্যের চাকা ঘুরে যায়, বছর সাতেকের মধ্যে মাধবী হয়ে ওঠে দেশের সেরা নারী উদ্যোক্তাদের একজন। প্রেম, বিরহ, দ্রোহ, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর নারী উদ্যোক্তাদের জীবনগাথা এই উপন্যাসকে দিয়েছে ভিন্ন মাত্রা। চরিত্রগুলো জীবন থেকে নেওয়া, বাস্তব ও কল্পনার মিশ্রণে গড়ে উঠেছে এই গল্প।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849370185 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |