নীরুপমার নীল চিঠি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তাসলিমা জামান পান্নার উপন্যাস 'নীরুপমার নীল চিঠি' এক নারীর ভেতরের দহনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। জয়ন্তের মৃত্যু মেনে নিতে পারে না নীরুপমা। বৈশাখের এক ঝড়ে ঢাকা থেকে বরিশালগামী স্টিমার রাজহংস ডুবে গেলে হারিয়ে যায় জয়ন্ত। এরপর থেকে মানসিক বিকারগ্রস্ত নীরুপমা একের পর এক চিঠি লিখতে থাকে জয়ন্তের গ্রাম রাংতাপুরের ঠিকানায়। কোনো উত্তর আসে না, তবু সে লিখেই যায়।
প্রতিটি চিঠির ভেতর দিয়ে উঠে আসে নাটোরের বধ্যভূমির করুণ স্মৃতি, অটিস্টিক শিশুদের জীবন, পতিতা মায়ের সন্তানদের পুনর্বাসনের কথা। রবীন্দ্রনাথের জীবনে নারীদের প্রভাব, পৌরাণিক কাহিনি, ফিসারের প্রেম আর মান্তাসম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবনও এসে পড়ে তার লেখায়। জয়ন্তের সঙ্গে স্মৃতিগুলোই যেন তার বাঁচার অবলম্বন। উপন্যাসের শেষে ঘটনাক্রমে তার জ্ঞান ফেরে। বাস্তব আর পরাবাস্তবের সীমানা ঘেঁষে এগোনো এই কাহিনি পাঠককে নিয়ে যায় এক নারীর গভীর বেদনার ভেতরে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849624672 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 108 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |