এই শ্রাবণের বুকের মাঝে
by আবেদীন কাদের
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আবেদীন কাদেরের প্রবন্ধে কবিতার মতো আর্দ্রতা আছে, শব্দের ঝংকারে প্রসাদগুণও বিদ্যমান। তবে এই গুণগুলো তাঁর লেখাকে ভাব থেকে বিচ্যুত করে না। বই প্রকাশে তিনি স্বল্পোদ্যম হলেও লেখক হিসেবে ঠিক স্বল্পপ্রজ নন। কয়েক বছরের উচ্চশিক্ষা ও গবেষণার ব্যস্ততাই তাঁকে গ্রন্থ প্রকাশ থেকে দূরে সরিয়ে রেখেছিল।
তাঁর লেখার অন্তর্বস্তু তত্ত্বনির্ভর, কিন্তু স্বাদে কথাসাহিত্যের মতো রসঘন। আগের সংকলন 'দ্বীপান্তরের গান' বিদেশি সাহিত্যের আনন্দের সন্ধান দিয়েছিল। 'এই শ্রাবণের বুকের মাঝে' সেই ধারাবাহিকতায় ব্যক্তিদের কর্মধারার বর্ণিল ঝরনা। পাণ্ডিত্য ও তত্ত্ব তাঁর সাধনায় অর্জিত জ্ঞান, যা এই বইয়ের রচনাগুলোর অন্তর্বয়নে ছড়িয়ে আছে। পাঠক এখানে পাবেন প্রবন্ধের দার্শনিকতা, আর উপভোগ করবেন কথাসাহিত্যের রসধারা।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849624662 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 200 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |