কোথায় হারালে শ্যাম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তাসলিমা জামান পান্নার উপন্যাস 'কোথায় হারালে শ্যাম' শুরু হয় করোনা মহামারির বেদনাদায়ক এক প্রেক্ষাপটে। হাসপাতালের বিছানায় কোভিডে আক্রান্ত তিথি ভিডিও কলে শান্তনুকে জানায়, তাকে ছেড়ে বাঁচতে চায় না সে। কিছুক্ষণের মধ্যেই তিথি পৃথিবী ছেড়ে চলে যায়, আর শান্তনু হয়ে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত।
তিথির স্মৃতি থেকে মুক্তি পেতে শান্তনু পাড়ি জমায় শিমুলতলায়, যে জায়গাটিতে তিথি তাদের মধুচন্দ্রিমার স্বপ্ন দেখত। সবুজ পাহাড়, জলপ্রপাত আর ঝিরির দেশ সেই শিমুলতলাতেই তার পরিচয় হয় নিশির সাথে, অরণ্যের কন্যা নামে পরিচিত এক নারীর। ধীরে ধীরে তিথির স্মৃতিকে ছাপিয়ে নিশির প্রতি গভীর প্রেম জন্মায় শান্তনুর মনে। এই উপন্যাসে ফুটে উঠেছে শিমুলতলা, গিরিডি ও মধুপুরের মানুষের জীবনদর্শন, তাদের প্রেম, সংস্কৃতি, ধর্মবিশ্বাস আর দুঃখ-বেদনার চিত্র। রামায়ণের পৌরাণিক কাহিনির ছোঁয়াসহ প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বাস করা অরণ্যবাসীদের কঠিন জীবনসংগ্রামের নির্যাস লেখক তুলে এনেছেন সুনিপুণভাবে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849369899 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |