ত্রেতা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ফাগুনের শেষ সিঁড়িতে দাঁড়িয়ে সূর্য আড়মোড়া ভাঙে, উঠি-নউঠি করে অনেকটা পথ পেরিয়ে মেঘের কানাগলিতে খাবি খায়। হালকা মেঘের বেলুন ছিঁড়ে বালিহাঁস ছড়িয়ে দেয় বিজয়ীর হাসি, আর অফুরান রোদ বিলিয়ে দেয়। পাইরেস্কের মগে লেমন টি-রঙা রোদে ধানীজমি, লাউ-কুমড়োর মাচা ভেসে যায়; তার ওপর বয়ে যায় লাজুক লতার মতো তিরতিরে বাতাস, দুলে ওঠে সবজির মাচান। দুপাশে নাকফুলের মতো গুটি গুটি ধানের শীষ নিয়ে নাচতে থাকা ক্ষেতের বুক ক্ষত-বিক্ষত করে বানানো হয়েছে ইট-সিমেন্টের পাকা সড়ক। ব্যস্ত সড়কের দুপাশের মস্তবড় গাছগুলো পত্র-পল্লবহীন, তবু ফাগুনের বাতাসের তাপ বুকে নিয়েও কিছু গাছে নবীন পাতারা ঝিলিক মারে। নিলোফার জাহান ববির ‘ত্রেতা’ যেন এমনই এক চিত্রকল্পে ভরা পাঠ।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2017 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849258674 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 123 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |