অন্তরালে লজ্জার মুখোশ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
হাফিজুর রহমান শাকিলের উপন্যাস 'অন্তরালে লজ্জার মুখোশ' শুরু হয় কনডেম সেলে। সেখানে বসে সুরত নামের এক বন্দি ফিরে দেখে তার শোকগাথা স্মৃতি, পুষ্পরানীর কথা। রক্তাক্ত এই বুক কেন লজ্জার মুখোশ পরে আছে, সেটাই তার ভাবনার কেন্দ্র। হাতের মুঠোয় মৃত্যু জেনেও প্রাণভিক্ষা চাওয়াকে সে দেখে নিজের সঙ্গে এক বিপ্লব হিসেবে।
ফাঁসির মঞ্চ প্রস্তুত। জল্লাদ জমশের ও লাল মিয়াও প্রস্তুত। স্বাস্থ্য পরীক্ষা শেষে জানতে চাওয়া হয় শেষ ইচ্ছার কথা। গোসল করানো হয়েছে, পছন্দের খাবার দেওয়া হয়েছে, ধর্মীয় আচার মেনে ক্ষমা চাওয়ানো হয়েছে। গাল কাটা সুরত বুঝে ফেলে, আজই তার জীবনের শেষ রাত। মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো এক মানুষের মনস্তত্ত্ব নিয়ে নির্মিত এই আখ্যান পাঠককে টেনে নেয় অন্ধকার, নিবিড় এক জগতে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849258841 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |