আবির রাঙা এক প্রজাপতি
by কাজী রাফি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
কাজী রাফির গল্পগ্রন্থ 'আবির রাঙা এক প্রজাপতি' ছোটগল্পের সীমার মধ্যে এনে দেয় বিশাল জীবনের ছায়া। অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, গোষ্পদে যেমন আকাশের ছায়া পড়ে, তেমনি ক্ষুদ্র চিত্রপটের মধ্যেও মহাজীবনের ছায়া পড়ে। কাজী রাফির গল্পগুলো ঠিক তেমনই ইঙ্গিতবহ ও অরৈখিক গল্পকথনের। তাঁর বাক্য গঠনে নিজস্ব একটা ধরন আছে, যা দুই বাংলার সমসাময়িক কোনো লেখকের লেখায় দেখা যায় না।
এই গ্রন্থের 'অঙ্কুর' গল্পটি একটি চলমান বাস্তবতায় বিক্ষিপ্ত লোভাতুর মানসিকতার মহীরুহ। লেখক প্রচলিত গৎবাঁধা নিয়মে লেখেন না, বরং জাদু বাস্তবতার মিশ্রণে তৈরি করেন স্বাপ্নিক বাস্তবতা। 'ধ্রুবতারা' গল্পে তিন কিশোরীকে নিয়ে ফাঁদা গল্পে নীতিভ্রষ্ট রাজনীতির চিত্র ফুটে ওঠে। স্ট্রিম অফ কনশাসনেস কৌশলে মানুষের মনের অভ্যন্তরীণ কাজগুলোকে তিনি উপস্থাপন করেন অনাবৃত ও আপাতদৃষ্টিতে অগোছালোভাবে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, February 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849795612 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 104 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |