দেয়ালে ফেরেস্তার মুখ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সায়ন্থ সাখাওয়াৎ-এর গল্প বলতে বোঝায় এই সমাজের বাস্তব ঘটনার নিখাদ বয়ান। 'দেয়ালে ফেরেস্তার মুখ' সংকলনের প্রায় প্রতিটি গল্পই কারো না কারো কাছ থেকে শোনা বা নিজের দেখা ঘটনা, অনেকগুলোর খবর সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে। বাস্তব জীবনের এমন সব ঘটনা এখানে স্থান পেয়েছে, যা কল্পনার গল্পকেও হার মানায়।
লেখক এখানে মূলত একজন গল্পকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। শুধু চোখ-কান খোলা রেখে দেখা আর মন দিয়ে উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন তিনি। মানুষের জীবনে ঘটে যাওয়া চমকে দেওয়া কিছু ঘটনাকে তিনি গল্পের রূপ দিয়েছেন, যা পাঠকের মনে গভীর দাগ কাটবে।
সংবেদনশীল ও স্পর্শকাতর এসব গল্প পাঠককে নাড়া দেবে, এ নিয়ে সন্দেহ নেই। সমসাময়িক বাংলা ছোটগল্পের নতুন ধারা খুঁজতে যাঁরা পছন্দ করেন, এই বই তাঁদের জন্য।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849623014 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 130 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |