অধর্ম-ধর্ম ও অনুভূতির রাজনীতি

by মোজাফফর হোসেন

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Out of stock
Qty
Wishlist
Share

মোজাফফর হোসেনের 'অধর্ম-ধর্ম ও অনুভূতির রাজনীতি' বইটি তাঁর ফেসবুক পোস্টের নির্বাচিত সংকলন। লেখক তাঁর ব্যক্তিগত অনুভূতি এবং সমকালীন ঘটনার প্রতিক্রিয়া ছোট ছোট গদ্যে প্রকাশ করেছেন। যুদ্ধাপরাধীদের বিচার, শাহবাগ আন্দোলন, ধর্মীয় মৌলবাদের উত্থান, কোটা সংস্কার আন্দোলন, করোনা মহামারি, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশের নির্বাচন ও গণতন্ত্রচর্চা, আইসিটি অ্যাক্টসহ নানা স্পর্শকাতর বিষয় উঠে এসেছে এসব লেখায়।

প্রবন্ধ নয়, আবার সাধারণ কলামও নয়, এসব লেখা মূলত সমাজের অসঙ্গতি নিয়ে লেখকের অকপট প্রশ্ন। লেখকের ভাষ্যমতে, লেখকের কাজ সমাজকে প্রশ্ন করে যাওয়া, আর এই বইয়ের প্রতিটি লেখার উদ্দেশ্য পাঠককে বিব্রত করা, কারও বিশ্বাসে আঘাত করা নয়। লেখাগুলো ফেসবুকে যেমন আলোচিত হয়েছে, তেমন সমালোচিতও হয়েছে। এই প্রজন্মের আলোচিত লেখক মোজাফফর হোসেন ইতিমধ্যে একাধিক সাহিত্য পুরস্কার অর্জন করেছেন এবং তাঁর গ্রন্থসংখ্যা ২৫। যাঁরা সমকালীন রাজনীতি, ধর্ম ও সমাজচিন্তা নিয়ে পড়তে আগ্রহী, এই বই তাঁদের জন্য প্রাসঙ্গিক।

প্রকাশনী:বিদ্যাপ্রকাশ
সংস্করণ:1st Published, February 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849624689
পৃষ্ঠা সংখ্যা:168
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all