গঙ্গাবউ
by জায়েদ ফরিদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জায়েদ ফরিদের 'গঙ্গাবউ' বাংলা ছোটগল্পের এক নতুন সংযোজন। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু যেমন সকালের সূর্যকে প্রতিফলিত করে, তেমনি তার গল্পের প্রেম-ভালোবাসার বোধ প্রতিবিম্বিত হয় পাঠকের হৃদয়ে। পদ্মা-যমুনার মিলনভূমির সন্তান জায়েদ ফরিদ বিদেশে থাকলেও লিখে গেছেন জীবন্ত ছোটগল্প। তার অননুকরণীয় গদ্যে গঙ্গা-পদ্মা প্রবাহে সেগুন কাঠের পানসিতে ভাসমান নর-নারীর প্রেম ফুটে উঠেছে, আর একজন দরিদ্র জেলেবউ হয়ে উঠেছে মহাকাব্যিক 'গঙ্গাবউ'।
জায়েদ ফরিদ বহুরৈখিক চারিত্র্যের সমাবেশে আপত্তি রাখেন, শব্দমোহেও তিনি অনীহ। নিরাভরণ রেখায় মূলগল্পবিন্দুতেই গভীরতা বিন্যাস করা তার কাঙ্ক্ষা। প্রেম তার কলমে বিচ্ছুরণ ঘটায় অবলীলাক্রমে। স্থপতি ও জাদুঘরের কিউরেটর হিসেবে জীবনের বিদেশবিভূয়ে থেকেও তিনি পদ্মার অবিরল জলধারার মতোই লিখে গেছেন। সরল শিল্পরূপ সৃষ্টিতে তার অতিপরিমিতিবোধ ও ভাষাদক্ষতার সাক্ষ্য বহন করে এই গল্পসংকলন।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849369914 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |