জুয়াড়ি জ্যাকপট
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সুফি বাংলার পান্থের 'জুয়াড়ি জ্যাকপট' উপন্যাসে সম্পূর্ণ নতুন এক জ্যাকপট নিয়ে হাজির হয়েছে জীবনদা। এই অগ্নিপথের মহাপুরুষ আবারও হলুদ আলপনা ছিটিয়ে কি জুয়া খেলবে তাঁর খেয়ালি ভগবানের সাথে? তাঁর মুগ্ধ অনুসারিরা কি পুনরায় বিমুগ্ধ চিত্তে এই সত্য মহাপুরুষের হলদে জুয়ায় আচ্ছন্ন হতে চলেছে, নাকি হারিয়ে যাবে শুদ্ধ ভাবনার মায়াবি স্বপ্নের অচিন জগতের ইন্দ্রজালে? প্রকৃতির সব রঙের মাঝে শুধু হলুদ রঙটা আবারও প্রকট ও প্রগাঢ় হতে শুরু করেছে। জোছনা আর শ্রাবণ জলে ভেজা গাঢ় হলুদ চাদরে ঢাকা এই জনম জুয়াড়ির জন্য জীবন উৎসর্গ করতে বদ্ধপরিকর একদল তরুণ জুয়াড়ি। সত্য জুয়াড়ির এই জলছাপ ছাপ্পান্ন হাজারের এই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ছাপিয়ে এখন ধরিত্রীর সমস্ত মানচিত্রকেই প্রগাঢ় হলুদ আবরণে রাঙিয়ে দিচ্ছে। যে মানচিত্রে দেশ বিভক্তি করার কোনো সীমারেখা নেই, এক পৃথিবী, এক রঙ, একমাত্র জুয়াড়ি ভগবান, আর কেউ নেই, কিছু নেই।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849096511 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 95 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |