জেনোসাইড নিছক গণহত্যা নয়
by মফিদুল হক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মফিদুল হকের 'জেনোসাইড নিছক গণহত্যা নয়' স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের পথে যুদ্ধাপরাধের বিচার ছিল সবচেয়ে জরুরি দাবি, যা দীর্ঘদিন ধরে নিভৃতে চাপা পড়ে ছিল। জাহানারা ইমামের জীবনপণ সংগ্রাম এই দাবিকে জনমানসে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে। বিচারের প্রশ্নটি বারবার পেছনে ঠেলে দেওয়া হলেও জাতির চেতনা থেকে তা কখনো মুছে যায়নি।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নটি নতুন প্রাণ পায়। একাত্তরের রণাঙ্গনের প্রধানদের ঐক্যবদ্ধ ফোরাম থেকে উত্থিত এই দাবি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে। ২০০৮ সালের সংসদ নির্বাচনে গণতান্ত্রিক জোটের ইশতেহারে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের অঙ্গীকার অন্তর্ভুক্ত হয় এবং নির্বাচনের ফলাফলে সেই অঙ্গীকারের প্রতি গণসমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হয়। ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার এই আন্দোলনের ধারাবাহিক ইতিহাস পাঠককে আবেগে আপ্লুত করবে।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | Published, January 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 984703800606 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 134 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |