নীল ও লীনা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রুমানা বৈশাখীর 'নীল ও লীনা' এক শিল্পীর আত্মত্যাগ আর ভালোবাসার বেদনার গল্প। নীল অর্থ চায়নি, বিত্ত চায়নি, খ্যাতিও না। সে কেবল চেয়েছিল একটি মাস্টারপিসের স্রষ্টা হতে। শিল্পীর পিছুটান থাকতে নেই, ভালোবাসা নাকি শিল্পীকে ক্ষয় করে দেয়, ঘুণপোকার মতো কুড়ে কুড়ে খেয়ে ফেলে। তাই শিল্পী নীল আহসান ক্ষয় হতে চায়নি, সে অস্বীকার করতে চেয়েছিল আজন্মের সেই ভালোবাসাকে, যা নির্ধারণ করেছিল স্বয়ং নিয়তি।
তীব্র ঘৃণা করেছিল নীল সেই মেয়েটিকেই, যাকে ছাড়া সে আর কাউকে ভালোবাসতে পারেনি। ভালোবাসার নারীর প্রতি এক পুরুষের সীমাহীন ঘৃণা, আর তারপর সেই মেয়েটিকেই আজীবন খুঁজে বেড়ানোর গল্প 'নীল ও লীনা'। প্রেম, শিল্প আর আত্মপরিচয়ের জটিল সম্পর্ক নিয়ে লেখা এই উপন্যাস পাঠককে ভাবিয়ে তুলবে অনেকক্ষণ।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |