অবলৌকিক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রুমানা বৈশাখীর 'অবলৌকিক' নিয়ে যায় মরুভূমির দেশের সুপ্রাচীন এক রাণীর কাছে। আনাইডার হেরেম ভরা ছিল সুদর্শন পুরুষে, আর মহলে ছিল লিঙ্গ প্রতিবন্ধী দাসেরা। অন্ধকারের পরম আরাধ্য প্রভুর সাধনায় সমর্পিত ছিল তার জীবন। চন্দ্র উদিত হওয়ার মাহেন্দ্রক্ষণে বিশ্বস্ত ক্রীতদাস সুলাইমান নিজ হাতে বুক চিড়েছিল মালকিনের, ছিন্ন করতে চেয়েছিল মস্তক। অভিশপ্ত নগরী থিয়াবিসের আকাশে আজও ভেসে বেড়ায় প্রাচীন পিশাচিনীর আর্তনাদ।
কেন অভিশপ্ত এক খঞ্জরে পুঞ্জিভূত হয়েছিল রাণী আনাইডার প্রাণ? কেন সেই খঞ্জর সমাহিত করা হয়েছিল নীল নদের বুকে? সহস্র বছরের পথ পেরিয়ে ফিরে এসেছেন রাণী, জন্মান্তরকে ফাঁকি দিয়ে ফিরে এসেছেন মৃত্যু ও জিঘাংসার বার্তা নিয়ে। সুলাইমানও কি ফিরে এসেছে? নাকি তার কখনো মৃত্যুই ঘটেনি? পরাবাস্তবতার ভয়াল এক জগতে নিমজ্জিত হতে চাইলে 'অবলৌকিক' হতে পারে চমৎকার এক পছন্দ।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | 2nd Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849258650 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 143 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |