সাহিত্যে ন্যারেটিভ : লেখকের হ্যান্ডবুক
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোজাফফর হোসেনের 'সাহিত্যে ন্যারেটিভ : লেখকের হ্যান্ডবুক' বইটি সাহিত্যের মূল উপাদান ন্যারেটিভ নিয়ে রচিত। কবিতা, নাটক, গল্প, উপন্যাস, মহাকাব্য, এমনকি চিত্রকলা বা সিনেমা পড়ার সময় আমরা তার ন্যারেটিভই পাঠ করি। ইতিহাস বা দর্শনও এক ধরনের ন্যারেটিভ। সাহিত্যের কাজ কাহিনি নিয়ে নয়, ন্যারেটিভ নিয়েই।
ন্যারেটিভের সম্ভাবনা অসীম ও অনির্দিষ্ট বলেই মানুষের সৃজনশীলতা একটি অনিঃশেষ প্রক্রিয়া। শুধু ভালো লেখার জন্য নয়, সাহিত্যের পাঠাস্বাদনের জন্যও ন্যারেটিভ সম্পর্কে ধারণা থাকা জরুরি। কী এই ন্যারেটিভ, কেমন করে কাজ করে, কেমন করে নিয়ত পরিবর্তিত হয়ে গল্পের অসীম সম্ভাবনাকে বাঁচিয়ে রাখে, এই প্রশ্নগুলোর অনুসন্ধান থেকেই বইটির জন্ম।
লেখক ও সাহিত্য পাঠক উভয়ের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ হ্যান্ডবুক। সাহিত্যের গভীরতা বুঝতে চাইলে এটি পাঠ করা প্রয়োজন।
| প্রকাশনী | : | বিদ্যাপ্রকাশ |
| সংস্করণ | : | ২য় প্রকাশ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849624608 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 144 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |