অনিশ্চিত সমুদ্রযাত্রা
by তাইফুর রহমান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তাইফুর রহমানের 'অনিশ্চিত সমুদ্রযাত্রা' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মি. রাহাত খান, একজন ইমিগ্রেশন অফিসার। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পরিদর্শক পদে প্রায় দেড় বছর ধরে কর্মরত তিনি। সুন্দর আচার-ব্যবহার আর বুদ্ধিদীপ্ততার জন্য সতীর্থদের মাঝে তার উল্লেখযোগ্য অবস্থান। ২৫ জুন ২০১৫, রমজানের ১০ তারিখ, আগমনী টার্মিনালে তার ডিউটি চলাকালীন মালয়েশিয়া থেকে মালিন্দ এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করে।
৩৫০ জন যাত্রীর মধ্যে রাহাত সাহেব লক্ষ্য করেন, নীল রঙের গেঞ্জি পরিহিত ত্রিশ-চল্লিশ জন লোক ছাড়া সবাই ইমিগ্রেশন করছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সাত-আটজন লোক তাদের সাথে কথা বলছে দেখে তিনি সেখানে যান। আইওএম-এর লোকজন জানান, এরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ, দালালের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নৌপথে মালয়েশিয়া যাওয়ার জন্য মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকায় রওনা হয়েছিল, কিন্তু যেতে পারেনি। এখন তাদের উদ্ধার করে নিজ দেশে পাঠানো হচ্ছে।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st Published, 2016 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849124849 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 102 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |