মনকাহন ১ ও ২ খণ্ডের কালেকশন
দৈনন্দিন টানাপোড়নের কাউন্সিলিং, পাওয়ার অফ পজেটিভ প্যারেন্টিং
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
তানিয়া হাসানের 'মনকাহন ১ ও ২ খণ্ডের কালেকশন' দৈনন্দিন জীবনের নানা মানসিক টানাপোড়েন আর তা থেকে মুক্তির উপায় নিয়ে রচিত। পারিবারিক ও ব্যক্তিজীবনে মতের অমিল, বিষণ্ণতা, একাকীত্ব, প্রিয়জনের অবহেলা, নানা আসক্তির মতো সমস্যায় আমরা প্রতিনিয়ত মুখোমুখি হই। এসব কারণে সম্পর্কের অবনতির পাশাপাশি বাড়ছে মানসিক দ্বন্দ্ব, উৎকণ্ঠা আর চাপ, যা অনেক সময় ক্ষতিগ্রস্ত করে ব্যক্তিগত ও পারিবারিক জীবন।
এমন পরিস্থিতিতে একজন প্রফেশনাল কাউন্সিলরের সাপোর্ট অত্যন্ত জরুরি, আর কাউন্সেলিং থেরাপি হতে পারে সবচেয়ে সহজ সমাধান। বইটির শুরুতেই কাউন্সেলিং আসলে কী এবং তা কীভাবে সমস্যা মুক্ত হতে সাহায্য করে তা ব্যাখ্যা করা হয়েছে। শেষে বিভিন্ন ক্লায়েন্টরা কীভাবে সমস্যা নিরসনের জন্য সাপোর্ট নিয়েছেন তার পরামর্শও স্থান পেয়েছে। নিজেকে জানার জন্য 'মনাকাহন' পড়া অত্যন্ত উপযােগী।
| প্রকাশনী | : | নালন্দা |
| সংস্করণ | : | 1st published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 472 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |