হাসানআল আব্দুল্লাহর 'নির্বাচিত প্রবন্ধ' গ্রন্থটি সমসাময়িক বাংলা সাহিত্যের এক উল্লেখযোগ্য সংযোজন। সনেট, মহাকাব্য, উত্তরাধুনিক ভাবধারা থেকে শুরু করে কবিতার বিচিত্রতা নির্মাণে তিনি জীবনের বহু দিক স্পর্শ করেছেন। অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত এই কবিকে ইয়োরোপ দিয়েছে হোমার পুরস্কার। মার্কিন অধ্যাপক নিকোলাস বার্ক্স তাঁকে তাঁর প্রজন্মের প্রধানতম কবি হিসেবে আখ্যায়িত করেছেন, আর শহীদ কাদরী বলেছেন নব্বই দশকের অন্যতম প্রধান কবি হিসেবে।

কবিতার মতো গদ্যেও নতুন সৌন্দর্য নির্মাণের বিশ্বাস থেকে তিনি লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও ভ্রমণকাহিনি। তাঁর প্রকাশিত সাতটি প্রবন্ধগ্রন্থ থেকে নির্বাচিত রচনাগুলো স্থান পেয়েছে এই বইয়ে। কবিতা, কবিতার ছন্দ, কাব্যসমালোচনা, নারীর অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধ এবং ব্যক্তি ও সমাজ বিষয়ক এসব প্রবন্ধ পাঠকের চিন্তার খোরাক যোগাবে। ভাষার প্রতি অনড় এই লেখকের অনুসরণীয়দের মধ্যে রয়েছেন শিবনারায়ণ রায়, আহমদ শরীফ, হুমায়ুন আজাদসহ আরও কয়েকজন প্রখ্যাত প্রাবন্ধিক।

প্রকাশনী:নালন্দা
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849699200
পৃষ্ঠা সংখ্যা:336
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all